IQNA

দক্ষিন ফ্রান্সে রাতের বেলায় মসজিদে অগ্নিসংযোগ

23:49 - April 21, 2008
সংবাদ: 1645249
অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মী কর্মকর্তারা জানায় দক্ষিন ফ্রান্সে রাতের বেলায় একটি মসজিদে অগ্নিসংযোগ করলে তা সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিনির্বাপণ কর্মকর্তারা জানায় দক্ষিণাঞ্চলের হট-গারোন এলাকায় রোববার একটি ময়লার বক্সে আগুন ধরিয়ে দেয়ার ফলে খুব ভোরে মসজিদে আগুন ছড়িয়ে পড়ে ।

অগ্নিসংযোগকারীরা মসজিদের একটি খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। মসজিদটি কলমিয়ের এর উপকন্ঠে অবস্থিত। কর্মকর্তারা জানান, ১২ জন অগ্নিনির্বাপণ কর্মী আগুন নিভিয়ে ফেলে যা বিল্ডিং এর একটি রুমের সামান্য ক্ষতি করেছে।

কেউ অগ্নিসংযোগ এর কথা দাবী করেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী মিশেল এলিয়ট মেরী অগ্নিসংযোগ করাকে ঔদ্ধত্যপূর্ণ কাজ বলে বর্ণনা করেন এবং অপরাধীদেরকে চিহ্নিত করার এবং গ্রেফতার করার অঙ্গীকার করেন।
captcha