বিশ্বকোষের অনুবাদক মিনা ফাতাহাই বলেন, বইটি কুরআন সম্পর্কে সন্দেহের অপনোদন করেছে এবং এতে রয়েছে বিভিন্ন ঘটনাস্থলের চিত্র, বিভিন্ন গোত্রের বাসস্থানের চিত্র, নবী (সা.) এর সময়ের ঐতিহাসিক ঘটনাবলীর ভোগৌলিক পরিস্থিতি।
বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন নূহ (আ.) এর নৌকার স্থান, আহকাফ, আসহাবে কাহাফ, সাবা গোত্র এবং নবী ইয়াহইয়া (আ.) এর সময় জেরুজালেম শহর এই বিশ্বকোষে উল্লেখিত হয়েছে।
তিনি বলেন, পবিত্র কোরআনে উল্লেখিত আদম (আ.) থেকে মুহাম্মাদ (সা.) পর্যন্ত সব ঘটনাস্থলের মানচিত্র এই বইতে দেয়া হয়েছে।
আরবী বিশ্বকোষের লেখক ছিলেন ড. শওক্বী আবুল খালিল। এ অনুবাদ করতে সময় লেগেছে ২ বছর।
সূচীপত্রে কুরআনের আয়াতের উপর ভিত্তি করে ঐশী নবীদের জন্মস্থান, তাদের হিযরত ও চলাচল দেখানো হয়েছে।