সরকারের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয় ফিলিপিন ইসলামী বিশ্বের সাথে কুরআন বিদ্বেষী চলচ্চিত্র 'ফিতনা'র নিন্দা জ্ঞাপনে একাত্মতা ঘোষণা করছে।
এই চলচিত্রে ইসলামকে হত্যা হানাহানির সাথে যুক্ত করে একটি শান্তিপূর্ণ ধর্মের বিরুদ্ধে অপবাদ দেয়া হয়েছে।
ডান পন্থী ডাচ আইনবিদের এই চলচ্চিত্র পাকিস্তান, মালয়েশিয়া, ইরান ও ইন্দোনেশিয়াতে বিক্ষোভ মিছিলের সৃষ্টি করে এবং তারা ডাচ পণ্য বর্জনের জন্য সকল মুসলিম দেশগুলোকে আহবান করেছে।
ডাচ সরকার বলেছে যে তারা চলচ্চিত্রের কঠোর ও বিদ্বেষীমূলক কন্ঠের সাথে দ্বিমত প্রকাশ করে এবং একই সাথে তারা এও জানাতে চায় যে মতামত প্রকাশে গার্ট উইল্ডার্সের সাংবিধানিক অধিকার রয়েছে।
ফিলিপিন সরকারের বিবৃতিতে জানানো হয়, মত প্রকাশের স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাও থাকতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কারো উচিত নয় তার নিজের অধিকার বজায় রাখতে গিয়ে কোন ধর্মকে অথবা বিশ্বাসকে অপবাদ দেওয়া ও অপমান করা। তবুও আমরা আমাদের শান্ত থাকার আহবানকে এগিয়ে নিতে চাই যেহেতু চলচ্চিত্রের প্রতিক্রিয়া ব্যাপক আকার ধারণ করেছে এবং এই বিষয়ে কোন হানাহানি হবে অযৌক্তিক।