শ্রম ও সামাজিক বিষয়ের মন্ত্রনালয়ের উদাহরণ সৃষ্টিকারী শ্রমিক ও কর্মকর্তাদের সাথে এক সাক্ষাতে রাহবার বলেন, জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ শুক্রবারের নির্বাচনে ভোট কেন্দ্রে ব্যাপকভাবে উপস্থিত হওয়া, এটা প্রমান করার জন্য যে তাদের অনুপ্রেরণা ভঙ্গুর নয়।
আরেকটি গুরত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যোগ্য লোকদের নির্বাচিত করা। যাদের জনগণের বিষয়ে চিন্তা আছে এবং মন্ত্রীসভার, বিচার বিভাগ এবং অন্যান্য বিভাগের সাথে সহযোগিতার মনোভাব রয়েছে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং বড় বড় কাজ সম্পাদনে।
তিনি বলেন, দেশের অগ্রগতি অর্জিত হবে কর্মকর্তাদের মাঝে ঐক্য, জনগণ ও কর্তৃপক্ষের মাঝে ঐক্যমতের মাধ্যমে।
শত্রুরা কর্তৃপক্ষের মাঝে সামান্য মতভেদকে পুঁজি বানিয়ে অনেক চিৎকার শুরু করার জন্য প্রস্তুত হয়ে আছে। বিষয়টি দেশের ঐক্যের গুরুত্ব প্রকাশ করে। তিনি বলেন, মরহুম ইমাম খোমেঈনী বিভিন্ন সময়ে বলেছিলেন, আমাদের উচিত ঐক্য বজায় রাখা এবং মতভেদের ও কলহ বিবাদ পরিস্থিতি সৃষ্টি করা এড়িয়ে চলা।
আয়াতুল্লাহ খামেনেঈ ইরানী জাতির প্রশংসা করেন বিভিন্ন সময়ে সতর্কতা বজায় রাখার জন্য।