সাইয়্যেদ ফাদলfল্লাহ ইরাকী সরকার ও সব রাজনৈতিক দলগুলোকে প্রজ্ঞাপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাবার আহবান জানান যা মুসলিম দেশটির সব স্তরে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপন করবে এবং দখলদারদের বিভিন্ন গোত্র ও ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টির বীজ বপন করার চেষ্টাকে ব্যর্থ করবে।
আল মানার ওয়েব সাইট অনুযায়ী এই বিখ্যাত আলেম ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় নিয়োজিত সব দলকে রক্তপাত বন্ধে সর্বাত্মক চেষ্টার চালানোর জন্য আহবান জানান।
তিনি বলেন, ইরাকী জনগণের প্রতিরোধ যুদ্ধ দখলদারদের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি প্রকৃতিগত জবাব। ইরাকীদের উচিত দখলদারদের নৃশংস আক্রমণের বিরোধিতা করা, বিশেষ করে শিয়া অধ্যুষিত সদর সিটিতে আক্রমণের বিরুদ্ধে।
ফাদলাল্লাহ ইরাকী সরকার ও জনগণের প্রতি আরো আহবান জানান যেন তারা জাতীয় ঐক্য বজায় রাখেন এবং জাতীয় স্বার্থ রক্ষায়, সাধারণ কল্যান রক্ষায় এবং ইরাকী আইনে নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করে যান।