IQNA

মুসলিম কবরস্থানের অবমাননার নিন্দা জানিয়েছেন সারকোযি

22:58 - April 26, 2008
সংবাদ: 1646541
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোযি পা-দে-কেলেই শহরে বসবাসরত মুসলিমদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সেখানকার ১৪৮ মুসলিম কবরের অবমাননান নিন্দা জানিয়ে।
বৃহস্পতিবার নটর- ড্যাম-ডি লরেট কবরস্থানে অবসরপ্রাপ্ত মিলিটারী সদস্যদের উপদেষ্টা মন্ত্রী জাঁ মেরী বকেন তা পড়ে শোনান।

সারকোযি মুসলিম সৈনিকদের কবরের বিরুদ্ধে বর্ণবাদী কর্মের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের গ্রেফতার ও শাস্তি দেয়ার অঙ্গীকার করেন।

তিনি বলেন, কাজটি ইসলাম আতংক সৃষ্টি করার উদ্দেশ্য ছাড়া আর কোন কারণে হয়নি। তিনি বলেন, আমরা এ ধরনের বর্ণবাদী কাজের বিরুদ্ধে দায়িত্ব প্রাপ্ত যেভাবে আমরা ফরাসী সমাজে চরমপন্থার বিরুদ্ধে দায়িত্ব প্রাপ্ত।

১৯১৫ সনের যুদ্ধে মুসলিম সৈন্যদের সাহসীকতাপূর্ণ চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা ফ্রান্সের অংশ এবং ফ্রান্সের পরিচয়ের অংশ। অতএব তারা শুধু অতীতের ছবিই নয় বরং বর্তমান ফ্রান্সের প্রতীক।

প্রেসিডেন্ট প্রথমে কবরস্থানে যাবার পরিকল্পনা করেছিলেন, পরে তিনি বকেলকে পাঠান বাণীটি পড়ে শোনাতে।
captcha