IQNA

ও আই সি গাযা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে

23:04 - April 30, 2008
সংবাদ: 1648026
৫৭ টি মুসলিম দেশের সংস্থা ও আই সি গাজা ভূখন্ডে ক্রমেই অবনতি হতে থাকা মানবেতর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইসরাইলী সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী গাজা ভূখন্ডে জ্বালানী তেল সরবরাহ বন্ধ করে দেয়ায় জাতিসংঘের রিলিফ এজেন্সী মানবিক সাহায্য পৌঁছে দেয়ার কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
ও আই সির সংবাদ বিবৃতিতে কথা বলা হয়, ইসরাইলীদের এ ধরনের কর্মকান্ড অগ্রহণযোগ্য যেহেতু তারা নিরাপরাধ ফিলীস্তিনীদের অধিকার হস্তক্ষেপ করছে এবং এতে অভূতপূর্ব মানবিক বিপর্যয় দেখা দিবে।
পৃথিবীর সর্ববৃহৎ ইসলামী সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানিয়েছে ইসরাইলের উপর চাপ প্রয়োগ করার জন্য যেন তারা আন্তর্জাতিক আইন প্রয়োগে তাদের দায়িত্ব পালন করে।
captcha