লেবাননের মারজা আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ হোসেইন ফাদলাল্লাহ বলেছেন যে ইরাক, ফিলিস্তীন ও সোমালিয়াতে নিরাপরাধ শিশু, নারী ও পুরুষদের নৃশংস হত্যাযজ্ঞের পেছনে যুক্তরাষ্ট্র ও যায়নবাদী সরকারকে দিক নির্দেশনা যোগাচ্ছে ইহুদী রাবীরা।
বৈরুত-এর দৈনিক সংবাদপত্র আল সাফির জনাব ফাদলাল্লাহকে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে ইহুদী সমপ্রদায়কে নিরাপদ করার নামে যায়নবাদী রাবীরা তাদের সমাজকে বিভ্রান্ত করে মানবতাবিরোধী অপরাধ করার জন্য ।
ফাদলাল্লাহ শুক্রবার আল ইমামাইন আল হাসনাইন মসজিদে জুমার খোতবায় এ মন্তব্য করেন। তিনি আরও বলেন যে আরব দেশগুলো যায়নবাদী সরকারের কাজের বিরোধীতা করার সাহস পায়না, শুধু শত্রুর সাথে যুদ্ধবিরতির প্রস্তাব রাখে।
তিনি বলেন, মুসলিম দেশগুলো, বিশেষ করে আরবদেশগুলোর উচিত মুসলিম নির্যাচিত ফিলিস্তীনিদের রক্ষায় ব্যবস্থা নেয়া এবং যায়নবাদী সরকারকে গাযা ভুখন্ডের অবরোধ তুলে নেয়ার জন্য বাধ্য করা।
প্রবীণ ধর্মীয়নেতা আরও বলেন যে যুক্তরাষ্ট্র এখনও লেবাননকে তার কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে দেখে এবং দখলকৃত ইরাক ও আফগানিস্তানে তারা তাদের নিরাপত্তা ও অর্থনীতি ধ্বংস করেছে তাদের উদ্দেশ্য সাধনে।
ইউরোপীয়ান ইউনিয়নের কিছু সদস্য দেশ দুর্ভাগ্যজনকভাবে ইসরাইলকে বিংশ শতাব্দীর অলৌকিক ঘটনা বলে মনে করে।
তিনি বলেন যে যুক্তরাষ্ট্র সব সময় নিরাপরাধ ফিলিস্তীনিদের উপরে যায়নবাদীদের নৃশংস অপরাধের সমর্থন জানিয়ে এসেছে এবং পরিষ্কার ভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে আসছে।