IQNA

ইসলামী ঐক্যের খসড়া চার্টার প্রকাশ করা হয়েছে

21:38 - May 05, 2008
সংবাদ: 1649428
ইসলামী ঐক্যের ২১ তম সম্মেলনে আন্ত মাযহাব সম্প্রীতির বিশ্ব ফোরামের চিন্তাবিদদের নিয়ে গঠিত একটি কমিটি ইরানের ইসলামী বিপ্লবের রাহবারের নির্দেশনা অনুসারে একটি ঐক্যের খসড়া চার্টার প্রকাশ করেছে।
খসড়াটি উল্লেখ করেছে যে যেহেতু কুরআন মুসলিমদেরকে অন্যদের সাথে শোরগোলের পরিবর্তে যুক্তিপূর্ণ সংলাপের দিকে আহবান করেছে তাই মুসলিমরা পার্থক্য দূরীকরনে শান্তিপূর্ণ সংলাপ এবং যৌক্তিক ও নৈতিক আচরণ করার জন্য দায়িত্ব লাভ করেছে।

ইসলামী বিশ্ব জ্ঞান উম্মোচনকারী ধর্ম ইসলামকে আমানত হিসেবে দেখে এবং এর পবিত্রতা রক্ষা তাদের কর্তব্য। বিভিন্ন সভ্যতার মাঝে সংলাপ ও নৈতিকতাকে উৎসাহিত করে ও সহযোগিতা ও ঐক্যকে বাস্তবে পরিণত করে ইসলামী ভ্রাতৃত্ব ও ঐক্য দৃঢ় করার জন্য ধর্ম গুরুত্বারোপ করেছে।
captcha