ভ্যাটিক্যান জানায়, পোপ রোয়ান উইলিয়াম এর সাথে ব্যক্তিগত সময় দেন কিন্তু এর বিস্তারিত কিছু জানায়নি।
একজন এংলিকান মুখপাত্র বলেন, দুজন ব্যক্তিগতভাবে প্রায় ২০ মিনিট আলোচনা করেন এবং খৃস্টান-মুসলিম সম্পর্ক আন্তধর্ম সংলাপ এবং গত মাসে যুক্তরাষ্ট্রে পোপের সফর নিয়ে আলোচনা করেন।
পৃথিবীর ৭ কোটি ৭০ লক্ষ এংলিকান খৃস্টানদের নেতার সাথে পোপের এই দ্বিতীয় আনুষ্ঠানিক সাক্ষাতকে তিনি উষ্ণ ও বন্ধুত্বমূলক বলে আখ্যায়িত করেন।
গত মার্চে ইসলামের সাথে সম্পর্ক তৈরীর জন্য পোপের নিয়োগকৃত প্রধান ব্যক্তি কার্ডিনাল জা লুই টরান জনাব উইলিয়ামকে অপরিপক্ক বলে সমালোচনা করেন একথা বলার জন্য যে ব্রিটেনে শারীয়া আইনের কিছু অংশ ব্রিটেনে গ্রহণ করা হয়তো এড়ানো সম্ভব হবে না।
ফেব্রুয়ারী মাসে উইলিয়ামের বক্তব্য ব্রিটেনে এবং বাইরে এক ঝড় সৃষ্টি করে এবং ব্যাপক বিতর্কের অংশ হয়ে দাঁড়ায় যে কীভাবে ব্রিটেনের ১৮ লক্ষ মুসলিমকে মূলধারার সাথে মিশিয়ে নেয়া যায়।