IQNA

মুসলিম বিশ্বে প্রতিরোধ সংস্কৃতিকে অবশ্যই প্রাতিষ্ঠানিক করতে হবে - জর্দানের গবেষক

22:57 - May 06, 2008
সংবাদ: 1649781
ইসলাম 'প্রতিরোধ সংস্কৃতি'কে এবং অপমান ও নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করাকে উৎসাহিত করে এবং সমস্ত মুসলিম সমপ্রদায়গুলোকে ঐক্যের আহবান জানায়, জর্দানের এক সাংবাদিক বলেছেন।
তেহরানে ২১তম আন্তর্জাতিক ঐক্য সম্মেলনে 'ইসলামী ঐক্যকে কীভাবে পুনর্জীবিত করা যায়' এ বিষয়ে বক্তব্য রাখার সময় জর্দানের দৈনিক 'আল লিভা'র প্রধান সম্পাদক বালাল হাসান আল তাল গুরুত্বারোপ করেন যে কুরআনে এবং নবী (সা.) এর হাদীসে মুসলিমদের মান সম্মান সম্পর্কে অনেকবার উল্লেখ হয়েছে এবং জোর দিয়ে বলা হয়েছে যে ইসলাম মুসলিমদের কখনো নিপীড়িত হওয়াতে সমর্থন দেয়না।

তিনি জোর দিয়ে বলেন, আজকের পৃথিবীতে যেখানে পশ্চিমা বিশ্ব গণমাধ্যম দিয়ে মুসলিম মন নিয়ন্ত্রন করতে চায় তখন পশ্চিমা প্রভাবকে বাধা দেয়ার জন্য সত্যিকার ইসলামকে মুসলিমদের জীবনে প্রবেশ করাতে হবে ।"

একমাত্র ইসলামের যথাযথ বুঝই মুসলিমদের লক্ষ্যে পৌঁছে দিতে পারে বলে তিনি বলেন এবং বলেন যে মুসলিম পণ্ডিত ব্যক্তিগণ ও নেতাগণ এ বিষয়ে বিশেষ দায়িত্ব রাখে।

৪৫টি দেশ থেকে ৮৫০জন চিন্তাবিদ ও বুদ্ধিজীবি তেহরানের ২১তম আন্তর্জাতিক ঐক্য সম্মেলনে অংশগ্রহণ করছেন যা ৪ঠা মে শুরু হয়েছে ইসলামী ঐক্য চার্টার আলোচনা করার জন্য।
captcha