চেচেন উলামা কাউন্সিলের প্রধান সুলতান মিরযায়েব, যিনি প্রজাতন্ত্রের প্রধান মুফতি, ঘোষণা করেছেন যে চেচেন প্রজাতন্ত্রে একটি স্বাধীন ইসলামী টেলিভিশন দরকার।
চেচেন সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিষয়টির উপর মঙ্গলবার আলোচনা হয়েছে। নতুন ইসলামী চ্যানেল সমাজের আধ্যাত্মিক উন্নতির জন্য উৎসাহ দান করবে।
চেচনিয়ার প্রেসিডেন্ট এর আগে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার উপর জোর দেন।