IQNA

ইসলামী ফিকাহ এর আন্তর্জাতিক কাউন্সিলের সমাবেশ প্যরিসে অনুষ্ঠিত হচ্ছে

21:59 - May 25, 2008
সংবাদ: 1655248
'ভায়োলেন্স বিহীন ইসলাম' এই বিষয়ে এক ইসলামী ফিকহ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে প্যরিসের হিল্টন হোটেলে। ২৪শে মে ২০০৮ শুরু হওয়া এই সম্মেলনে কাউন্সিলের প্রতিষ্ঠাতাগণ ও বেশ কিছু শিয়া ও সুন্নী আলেম এতে অংশ নিচ্ছেন।
সৌদী দৈনিক সংবাদ পত্র 'আল আওসাত' জানিয়েছে সম্মেলনে অংশগ্রহণকারীরা 'ইসলাম ও গণতন্ত্র', 'ইসলাম ও মানবাধিকার', 'ইসলাম ও সন্ত্রাসবাদ', 'ইসলামে জিহাদ', 'ইসলাম ও সহনশীলতা', 'ইসলাম ও নারী অধিকার' এবং 'ইসলাম ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়' ইত্যাদি বিষয়ে গবেষণা করবে।

ইসলামী ফিকাহ এর আন্তর্জাতিক কাউন্সিলের সেক্রেটারী জেনারেল আয়াতুল্লাহ সাইয়্যেদ আবুল ক্বাসেম দিবাজী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিখ্যাত পণ্ডিত ব্যক্তিগণ, ধর্মপ্রচারকগণ, সকল মাযহাবের মারজাগণ আন্তর্জাতিক কাউন্সিলের সদস্য।

তিনি বলেন, এই কাউন্সিল সারা বিশ্বে অমুসলিমদের মাঝে ইসলামের বিশ্বাস প্রচারের কাজ করে থাকে।

তিনি বলেন, কোন কোন দল দুর্ভাগ্যজনকভাবে ইসলামকে অপব্যবহার করেছে তাদের ষড়যন্ত্রমূলক রাজনৈতিক উদ্দ্যেশ্যে, কিন্তু আমরা আহবান জানাই প্রকৃত ইসলাম ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য করবার জন্য।

জনাব দিবাজী জানান এই কাউন্সিল জ্ঞান উম্মোচনকারী প্রকৃত ইসলামের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য বিশ্বব্যাপী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
captcha