বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাহাত আবরার আলীগড় থেকে টেলিফোনে IANS কে জানান, কোর্স চালু করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পি কে আব্দুল আযীয একলে বিশেষজ্ঞের সাথে সম্প্রতি খুঁটিনাটি আলোচনা করেছেন। বিশেষজ্ঞদের মাঝে রয়েছেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর নেজাতুল্লাহ সিদ্দীকী ইসলামী ব্যাংকিং ও ফাইনান্সের বিশেষজ্ঞ সাইয়্যেদ মোহাম্মদ বিয়ারী, বাঙ্গালোরের বিয়ারী আমনাহ ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের শারিক নিসার প্রমুখ।
তিনি বলেন, ভারত ও বহির্বিশ্বে ব্যাংকিং সেক্টরে দ্রুত পরিবর্তন এবং ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের দিকে বর্তমান ধারার ঝোঁক সম্পর্কে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আলোচনায় ভারতে ইসলামী ব্যাংকিং নীতিমালার অনুসারী বেশ কয়েকটি ব্যাংক রয়েছে এবং এই সেক্টরটি দ্রুত বৃদ্ধির জন্য প্রস্তুত হয়ে আছে।
তিনি বলেন, বর্তমান উন্নয়নের ধারা ও চাকুরীর সম্ভাবনাকে বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়টি ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সে পোস্ট প্রাজুয়েট ডিপ্লোমা চালু করতে যাচ্ছে আগামী বছর থেকে।
কর্মকর্তা জানান যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইসলামী ব্যাংকিং এর উপর একটি নতুন ডিপার্টমেন্ট খোলার সম্ভাবনাও বিবেচনা করে দেখবেন।