IQNA

'ইসরাইলের সমাপ্তি'র উপরে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ইরানের ন্যায় বিচার প্রার্থী ছাত্র আন্দোলন

21:53 - May 25, 2008
সংবাদ: 1655250
তেহরানে আগামী ২৬শে মে তে ইরানের ন্যায় বিচার প্রার্থী ছাত্র আন্দোলন 'ইসরাইলের সমাপ্তি' র উপর এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
ছাত্র আন্দোলনটি সেমিনারের আয়োজন করবে যায়নবাদী সরকার কর্তৃক ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার পর। উদ্দেশ্য নির্যাতিত ফিলীস্তীনি জনগণকে সমর্থন দান।

তেহরান বিশ্ববিদ্যালয়ের বাসিজ ছাত্র সংস্থার সহায়তায় 'ইসরাইলের সমাপ্তি' বিষয়ে আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হবে।

বেশ কয়েকটি দেশ থেকে শিক্ষক ও ছাত্ররা এই আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে যখন ইসরাইলের ভুয়া সরকারের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানী ও বিদেশী ছাত্রদের অংশগ্রহণের পাশাপাশি মিশর, ভেনিজুয়েলা, মরক্কো, লেবানন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, আর্জেন্টিনা, ভারত, তিউনিসিয়া ইত্যাদি দেশের বেশ কিছু শিক্ষক এতে যোগদান করবেন।

অংশগ্রহণকারীরা ফিলীস্তীনিদের সমর্থন ও সাহায্য করার বিষয়ে বক্তব্য দিবেন ও আলোচনা করবেন।
captcha