ইউনিভার্সিটি সম্মেলনটির আয়োজন করবে পবিত্র কুরআনের ব্যাখ্যা ও ধারণাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পৌঁছে দেবার জন্য পরিবেশ সৃষ্টির লক্ষ্য রেখে।
তেহরান মেডিক্যাল ইউনিভার্সিটির সর্বোচ্চ কুরআন কাউন্সিল ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেঈর বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সম্মিলিত প্রচেষ্ঠায় এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তৃতা দিবেন ইউনিভার্সিটগুলোর সংস্কৃতিক বিষয়ে সর্বোচ্চ নেতার প্রতিনিধি দপ্তরের উপপ্রধান হুজ্জাতুল ইসলাম রান্জবারান, তেহরান মেডিক্যাল সায়েন্স ইউনিভার্সিটির ডীন জনাব বাকের লারিজানি এবং তেহরান মেডিক্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ঈসাযাদেহ।
সম্মেলনের অন্যান্য কার্যক্রমের মাঝে রয়েছে পবিত্র কুরআনের অনুবাদক আবুল ফাযল বাহরামপুরের ভাষণ ও মাস্টার হাসানের কবিতা আবৃত্তি।