'দারুল কুরানুল কারিম' এর কর্মকর্তাদের ১৫তম সমাবেশে হুজ্জাতুল ইসলাম মেহদী খামুশী দেশব্যাপী 'কুরআন শিক্ষা আন্দোলনের আকার' বিষয়ে মন্তব্য করছিলেন।
খামুশী বলেন, একটি সাংস্কৃতিক প্রচেষ্টার দরকার যার মাধ্যমে কুরআন বিষয়ে যারা নিরক্ষর তাদের লজ্জা দেয়ার জন্য।
তিনি আরো যোগ করেন যে যারা কুরআন নিরক্ষর তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে যেন তারা সময় করে ঐশী কিতাবটি শিখে নেন।
কুরআন নিরক্ষরতা কতটুকু অগ্রহণযোগ্য তা তুলে ধরার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এই প্রচেষ্টায় তারা ঐশী কিতাবটি শিখতে ও পড়তে উৎসাহিত হবে এবং কিতাব পড়তে যথাযথ সময় ব্যয় করবে।
তিনি বলেন, কুরআনের সাথে থাকার অর্থ এই নয় যে তা শুধু তেলাওয়াত করা, বরং নিরবিচ্ছিন্ন যোগাযোগ এবং কুরআনী শিক্ষার প্রয়োজনকে কুরআনী সংস্কৃতি বলা হবে।