সংস্কৃতি মন্ত্রীর উপদেষ্টা ও ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর ডিরেক্টর মোহাম্মাদ আলী খাজেহ পিরি ইকনাকে বলেন যে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেয়া শুরু হয়ে গেছে যা তেহরানের জুমার নামাযের ময়দানে অনুষ্ঠিত হবে।
কুরআনী তৎপরতার উন্নয়ন ও প্রসার এর জন্য কেন্দ্রটিতে কয়েকটি সহযোগিতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুরআনী জীবন প্যভিলিয়ন তৈরী ও তিনটি ভাষায় আন্তর্জাতিক কুরআন সম্মেলনের সরাসরি সম্প্রচার এই বছরে নতুন সংযোজন।
আরবী, ইংরেজী ও তুর্কী ভাষায় সরাসরি সম্প্রচার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য প্রদর্শনীর বিভিন্ন অংশ পরিদর্শনের এবং প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ফোরামে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দিবে ।
সংস্কৃতি মন্ত্রীর উপদেষ্টা বলেন, গত বছর আমরা সারা দেশের বিভিন্ন অংশে ৩০০টি প্রদর্শনীর আয়োজন করতে সক্ষম হয়েছিলাম এবং এ বছরও আমরা দেশের বিভিন্ন অংশে ক্রমান্বয়ে প্রদর্শনীর ব্যবস্থা করতে বদ্ধ পরিকর।
১৬তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে অন্যান্য দেশ অংশ গ্রহণ করবে কিনা জিজ্ঞাসা করলে জনাব খাজেহ পিরি বলেন, আমরা বিভিন্ন দেশে আমন্ত্রণ পাঠিয়েছি এ প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য তবে শর্ত হলো আয়োজকদের দ্বারা নির্ধারিত মান বজায় রাখতে হবে অংশ গ্রহণকারীদের।