IQNA

যায়নবাদী সরকারের সাথে কিছু ইসলামী দেশের সম্পর্ক কুরআনের শিক্ষার বিপরীত

23:23 - May 28, 2008
সংবাদ: 1656377
তেহরান শহর কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বলেন, যায়নবাদী সরকারের সাথে কিছু ইসলামী দেশের অগ্রহণযোগ্য সম্পর্ক প্রকৃত ইসলাম ও কুরআনের শিক্ষার বিরুদ্ধাচারণ করে।
ইকনার সাথে এক সাক্ষাতকারে ইঞ্জিনিয়ার হাসান বায়াদী বলেন যে ইসলামী দেশগুলো শুধু নামেই ইসলামী এবং তাদের দায়িত্বহীন আচরণ ইসলামী উম্মাহের স্বার্থের সাথে সংগতিপূর্ণ নয়।

ইরানে ইসলামী বিপ্লবের পিতা মরহুম ইমাম খোমেইনীর পথ নির্দেশনার কথা উল্লেখ করে জনাব বায়াদী জোর দিয়ে বলেন, ফিলিস্তীন ও যায়নবাদী সরকারের বিষয়ে মরহুম ইমাম খোমেইনী (র.) এর অবস্থান ছিলো কুরআন ও ইসলামের প্রকৃত শিক্ষার উপর ভিত্তি করে। নবী (সা.) বলেছেন, যদি কোন মুসলিম সকালে ঘুম থেকে উঠে আরেকজন মুসলিম সাথীর সমস্যা দূর করার উপরে কোন দায়িত্ব অনুভব করে না সে মুসলিম বিবেচিত হতে পারে না। তা ফিলিস্তীন বিষয়েও প্রযোজ্য। কিন্তু অনেক ইসলামী দেশ যায়নবাদী সরকারকে স্বীকৃতি দিয়েছে অথচ তারা ইসলামী উম্মার ক্ষতি করার বিষয়ে কোন প্রচেষ্টা বাকী রাখেনি।

ইসলামী দেশগুলো কর্তৃক যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক সহযোগিতা ফিলিস্তীনি জাতির স্বার্থের সমর্থন দেয় না, বরং তা বিপরীত। পশ্চিমা দেশগুলোর সাথে তাদের সহযোগিতা ফিলিস্তীনিদের দুর্বল করেছে এবং যায়নবাদীদের শক্তিশালী করেছে।

আমরা এমন এক যুগে বাস করছি যখন আন্তর্জাতিক সম্পর্ক ন্যায়বিচারের উপর প্রতিষ্ঠিত নয় যেভাবে তা মহান ইসলামে জোর দেয়া হয়েছে। এখন যদি আমরা কুরআনের শিক্ষা অনুসরণ করি তাহলে আমরা বিশ্বকে একটি আদর্শ নমুনা উপহার দিতে পারি।

তার মন্তব্যের শেষে তেহরানে সিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জনাব বায়াদী দেশের পররাষ্ট্র নীতি নির্ধারনে ইরানী জাতির সম্মান রক্ষার গুরুত্বের উপর জোর দেন।
captcha