IQNA

'পবিত্র কুরআনে ব্যবস্থাপনা' বিষয়ে সম্মেলন তেহরানে অনুষ্ঠিত হয়েছে

23:00 - May 29, 2008
সংবাদ: 1656447
২৭শে মে মঙ্গলবার তেহরানের মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটিতে 'পবিত্র কুরাআনে ব্যবস্থাপনা' বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইমাম হুসাইন ইউনিভার্সিটির একাডেমিক বোর্ডের সদস্য ড. রুহুল্লাহ হায়দারযাদেহ সম্মেলনে বলেন যে সর্বশক্তিমান আল্লাহ ব্যবস্থাপনা ও মানুষের নেতৃত্ব দেয়ার বিষয়ে দুটি পথনির্দেশক উৎস দিয়েছেন, একটি হচ্ছে প্রজ্ঞা যা অভ্যন্তরীন পথপ্রদর্শক এবং ওহী যা বাইরের পরিচালক।

তিনি বলেন, প্রকৃতপক্ষে অভ্যন্তরীণ পথপ্রদর্শক মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় এবং বাইরের পরিচালক তাকে জান্নাতে নেয়।

ড. হায়দারযাদেহ বলেন, প্রজ্ঞা ও ওহী পরস্পরবিরোধী নয় বরং পরস্পরের পরিপূরক।

তিনি সূরা ওয়াকিয়ার ৪৬নং আয়াত উল্লেখ করেন এবং সূরাটিতে উল্লেখিত বেশ কয়েকটি ব্যবস্থাপনা বিষয়ক দিক নিয়ে আলোচনা করেন।

'পবিত্র কুরআনে ব্যবস্থাপনা' বিষয় সম্মেনটি বেশ কয়েকটি সম্মেলনের একটি যা ইউনিভার্সিটি জিহাদ সংস্থার কোরআন ও ব্যবস্থাপনা কেন্দ্রের মাধ্যমে আয়োজিত হয়েছে।
captcha