সুন্নী নিউজ জানিয়েছে যে দলটি বলেছে, ইসলামী বিবাহের সংস্কৃতি ডাচ আইনের সাথে সংগতিপূর্ণ নয় এবং তা জনগণের অসন্তষ্টি সৃষ্টি করেছে।
পার্টির একজন সদস্য গুরি ব্লাম বলেন, ইসলামী বিবাহ আইন বহুবিবাহের অনুমতি দেয় এবং তা ডাচ আইনের পরিপন্থী।
তিনি বলেন, সন্ত্রাসী ও চরমপন্থী দলগুলো, যেমন ২০০৫ সনে যাদের একটি দলকে ধ্বংস করা হয়েছিলো তারা এ ধরনের আইন উপভোগ করছে তাদের স্বার্থ উদ্ধারে।
ডাচ লেবার পার্টি মুসলিমদের ডাচ জাতীয় বিবাহ সংস্কৃতি অনুসরণের আহবান জানিয়েছে।
ডাচ রাজনীতিকের ইসলাম বিদ্বেষী চলচ্চিত্র 'ফিতনা'র বিরুদ্ধে সারা পৃথিবীতে মুসলিমরা প্রতিবাদ বিক্ষোভ করেছিলো কিছুদিন আগে।
ডাচ মুসলিমদের সংখ্যা প্রায় ১০ লক্ষ।