IQNA

মাথার স্কার্ফ সম্পর্কে সংশোধনীর শুনানী আগামী সপ্তাহে

23:25 - May 30, 2008
সংবাদ: 1656647
CNN TURK ওয়েব সাইট জানিয়েছে আগামী বৃহস্পতিবার তুরস্কের উচ্চ আদালত 'বিশ্ববিদ্যালয়ের কাম্পাসে মুসলিম নারী মাথায় স্কার্ফ ব্যবহার করতে পারবে' এ মর্মে একটি সংশোধনী আলোচনা করতে যাচ্ছে।
মুখপাত্র গত সপ্তাহে বলেছেন, সংশোধনীর প্রতি চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করা উচিত। তার রিপোর্ট, যা সংসদীয় আদালতে পেশ করা হয়েছে, তা বাধ্যতামূলক নয় কিন্তু মামলা অগ্রসর হওয়ার আগেই তা বিচারকদের দিতে হবে।

ক্ষমতাসীন ন্যায়বিচার ও উন্নয়ন পার্টি (AK PARTY) কর্তৃক ইউনিভার্সিটিগুলোতে মাথার স্কার্ফ নিষিদ্ধ থাকার আদেশটি বাতিলের প্রচেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রসিকিউটর কর্তৃক মামলার খারিজ হওয়ার সম্ভাবনার নির্নায়ক হিসেবে দেখা হচ্ছে। পার্টির বিরুদ্ধে মামলার অভিযোগ মাথার স্কার্ফ বিষয়ে বর্ণনায় ভরা। AK পার্টি ধর্মনিরেপক্ষতা বিরোধী তৎপরতার অভিযোগকে প্রত্যাখান করে বলেছে অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

AK পার্টি ইউনিভার্সিটি ক্যাম্পাসে মাথার স্কার্ফ পড়ার অধিকারের পক্ষে লড়ছে যা ধর্মীয় ও ব্যক্তিস্বাধীনতার বিষয় এবং বলেছে, তুরস্কের দুই তৃতীয়াংশ নারী মাথায় স্কার্ফ পড়ে।

মাথার স্কার্ফ নিষিদ্ধ থাকার আইনটির সংশোধনীর বিরুদ্ধে মামলা করেছে বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি (CHP)।

CNN TURK ওয়েব সাইট জানায় যখন সংসদীয় আদালত মামলাটি নিবে তখন তা CHP র চ্যালেঞ্জকে প্রত্যাখ্যান করে সংশোধনটি বাতিল করতে পারে অথবা একটি রুলিং দিতে পারে যে ইউনিভার্সিটিতে মাথার স্কার্ফ ব্যবহারে নিষিদ্ধ থাকবে সংশোধনী সত্ত্বেও।
captcha