সৌদী আরবে তার অসস্থানকালে আয়াতুল্লাহ রাফসানজানি সৌদী বাদশাহ আব্দুল্লাহ এবং সে দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সম্মেলনে যোগদানকারী মুসলিম ব্যক্তিত্বদের সাথে সাক্ষাত করবেন।
তিনি এবং তার সাথে প্রতিনিধিদল মক্কায় উমরাহ করবেন এবং মদীনাতে মুহাম্মাদ (সা.) এর পবিত্র মাযার যিয়ারত করতে যাবেন।
মক্কার এই সম্মেলনে সারা বিশ্ব থেকে আটশতের বেশী ধর্মীয় নেতা, পণ্ডিত ব্যক্তি, চিন্তাবিদ, ইসলামী সেন্টারগুলোর ও এসোসিয়েশনগুলোর কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়সমুহের প্রফেসরগণ অংশগ্রহণ করবেন।