IQNA

'ম্যাকলেইনস' ম্যাগাজিনে মুসলিম বিদ্বেষী প্রবন্ধ ঘৃণার জন্ম দেবে - কানাডার মুসলিম নেতৃবৃন্দ

6:51 - June 04, 2008
সংবাদ: 1657659
ভ্যাঙ্কুভার -- ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারে একটি মানবাধিকার কমিশনের শুনানী কক্ষ কানাডার মুসলিম নেতৃবৃন্দ ও কানাডার একটি ম্যাগাজিনের কর্তৃপক্ষের মধ্যে তর্ক যুদ্ধ ক্ষেত্র হয়ে দাঁড়ায়।
দুইজন সুপরিচিত কানাডীয় মুসলিম নেতা দাবী করেছেন যে 'ম্যাকলেইনস' ম্যাগাজিন তাদের সুযোগ দেয় অক্টোবর ২০০৬ সংখ্যার একটি প্রবন্ধের জবাব দিতে যাতে তাদের মতে ছিলো 'সরাসরি মুসলিম বিদ্বেষী'।

ব্রিটিশ কলাম্বিয়া মানবাধিকার ট্রাইবুনালে অভিযোগ পেশ করেন কানাডার ইসলামী কংগ্রেসের দুজন সদস্য। যাদের একজন অটোয়ার প্রেসিটেন্ট মুহাম্মাদ এলমাসরি ও বি.সি. এর মুসলিমদের পক্ষ থেকে কংগ্রেস ডিরেক্টর নাইয়ার হাবীব।

অভিযোগের শুরু হয় কলামিস্ট মার্ক স্টাইনের 'ভবিষ্যত হচ্ছে ইসলামের' প্রবন্ধটি নিয়ে।

প্রবন্ধটি মি. স্টাইনের 'এমেরিকা এলোন' এর একটি অংশ যা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মুসলিম যুবকদের আশা আলোচনা করেছে এবং বলেছে পশ্চিমা দেশগুলো 'তাদেরকে তিরষ্কার করার ইচ্ছাশক্তির অভাবে আছে যারা তাদের জায়গাতে অন্যায়ভাবে দখল করবে।
captcha