IQNA

ইসলাম বিদ্বেষী কর্মকান্ড প্রমাণ করে পশ্চিমা জগত ইসলামের মোকাবিলায় দুর্বল - সিরিয়ার শিক্ষাবিদ

22:03 - June 05, 2008
সংবাদ: 1657875
একজন সিরিয় শিক্ষাবিদ বলেছেন ইসলামের পবিত্রতা হননকারী কর্মকান্ড প্রমাণ করে পশ্চিমা জগত জ্ঞান উম্মোচনকারী ধর্ম ইসলাম ও একত্বাবাদের শক্তির সামনে দুর্বল।
ইকনার সাথে একান্ত সাক্ষাতকারে এলিনা আল-হামসি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, পবিত্র কুরআন ও মহানবী (সা.) এর প্রতি অসম্মান প্রদর্শন প্রমাণ করে যে এই ধর্মের যুক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।

পশ্চিমা চরমপন্থীরা জ্ঞান উম্মোচনকারী ইসলাম ধর্মের মূল্যবোধ ও পবিত্রতাকে অসম্মান করতে চায় কিন্তু পরিণতিতে তারা একত্ববাদ ও ইসলামের সামনে নিজেদের অক্ষমতাই প্রকাশ করে।

আল হামসি দামেস্কের অসুলুদ্দীন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি আরও বলেন যে ইসলামকে অপমান করার প্রচেষ্টাকে মত প্রকাশের স্বাধীনতা বলে ব্যাখ্যা করা যাবে না।

তিনি বলেন, বর্তমান পৃথিবীতে তথাকথিত মত প্রকাশের স্বাধীনতাকে একটি অবধারিত বা অন্ধ কাজ বলে বলা যাবে না কারণ অনেক বিশেষজ্ঞ এই মতামত ব্যক্ত করেছেন যে এ ধরনের কর্মকান্ড পরিকল্পনা করে করা হয়েছে এবং ইসলাম ও কুরআনী বিশ্বাসের প্রতি পশ্চিমা জগতের বিদ্বেষের ভিতরে শিকড় গেছে আছে।

বিশ্বের দাম্ভিক শক্তিবর্গ তাদের সামরিক, ধর্মীয় ও সাংস্কৃতিক শক্তিগুলোকে ব্যবহার করছে ইসলামকে অপমান করার জন্য। তিনি বলেন, পশ্চিমাদের ঔপনিবেশিক উচ্চাকাংখাকে ইসলাম পরাজিত করার ভেতরেই রয়েছে এ ধরনের কর্মকান্ডের মূল।
captcha