সেপা’হ নিউজের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলের পরিচালক মোহাম্মদ শামস দাফুসে ইমাম হোসাইন ( আ: ) আর্মী স্টাফ কলেজে বেলায়েতে ফাকিহ’র প্রতিনিধীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টার সাথে বৈঠকে হিজবুল্লাহর সাথে ইসরাইলের ৩৩ দিনের যুদ্ধের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামের ফলাফল সংগঠনটির অবস'ান সম্পর্কে দেশটির সাধারণ মহল ও বিশেষ করে রাজনৈতিক মহলের ধারনাকে পাল্টে দিয়েছে । যার প্রমাণ আমরা কাতার ও দোহার বৈঠক থেকেই পেয়েছি। কারণ ঐ দুই বৈঠকে হিজবুল্লাহর প্রতি বিশেষভাবে সম্মান দেখানো হয়েছে । যুদ্ধের পরিণতি এবং লেবাননসহ পার্শ্ববর্তি দেশগুলোতে হিজবুল্লাহর অবস'ানের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর বিজয় দখলদার ইহুদিবাদীদের শক্তির দম্ভকে চূর্ণ করে দিয়েছে। #
274378