IQNA

বিশ্ব কোরআন দিবস মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে অগ্রণি ভূমিকা পালন করবে

16:00 - July 29, 2008
সংবাদ: 1673018
বিশ্ব কোরআন দিবস বিভিন্ন মাজহাবের অনুসারী মুসলমানদের মধ্যকার সকল মতবিরোধের অবসান ঘটিয়ে তাদেরকে ইসলামের একই পতাকাতলে আবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামীর কোরআন ও আহলে বায়েত বিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ রেজা বুনিয়দি বার্তাসংস'া ইকনার সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্ব কোরআন দিবসের কথা উল্লেখ করে বলেন, একমাত্র বিশ্ব কোরআন দিবসই মুসলমানদের মধ্যকার সকল মতবিরোধ দূর করে সবাইকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি একে অপরের মধ্যে পারস্পরিক সাহায্য, সহযোগীতা ও সহমর্মীতার পরিবেশ সৃষ্টি করতে পারে । তবে এই বিশ্ব কোরআন দিবস কিভাবে বাস-বায়ন করা যায় সেব্যাপারে জনাব মোহাম্মদ রেজা বুনিয়দি বলেন এই পরিকল্পনা বাস-বায়ন করতে হলে দেশের নীতিনির্ধারণী কর্মকর্তাদেরকে আলোচনার টেবিলে আসতে হবে এবং এক্ষেত্রে একটি পূণাঙ্গ রুপরেখা তৈরি করে বিশ্ব কোরআন দিবসের ঘোষণা দেয়া যেতে পারে । তবে তিনি গুরুত্বারোপ করে বলেন বিশ্ব কোরআন দিবসের এই পরিকল্পনা বাস-বায়িত করতে হলে প্রথমে নিজ দেশে এই দিবস পালনের পাশাপাশি ইসলামের অভিন্ন স্বার্থে অন্যদেশগুলোকেও এই দিবস পালনের জন্য অনুপ্রাণিত করতে হবে ।#
274470
captcha