IQNA

পবিত্র কোরআনের সংস্কৃতি থেকে মুসলমানদের দূরে সরিয়ে রাখতে পশ্চিমাদের অপচেষ্টা

15:13 - August 04, 2008
সংবাদ: 1674368
ইসলামের প্রকৃত শিক্ষা ও পবিত্র কোরআনের সংস্কৃতি থেকে মুসলমানদের দূরে রাখতে কোন কোন পশ্চিমা গণ মাধ্যমের প্রচারণা ইসলামী উম্মাকে এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছে ।
জর্দানের দৈনিক ‘ আল দাস'র’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, জর্দানের সাবেক ওয়াক্‌ফ মন্ত্রী জেইদুল কিলনী শনিবার জর্দানের রাজধানী আম্মানে পবিত্র কোরআনের বিশ্লেষণমূলক এক আন-র্জাতিক সম্মেলনে দেয়া ভাষণে বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ও এর তাৎপর্য উপলব্ধি করার ক্ষমতা মুসলমানদের ইসলামী সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । জনাব কিলনী আরো বলেন, পবিত্র কোরআন মুখস- করণ ও এর প্রকৃত অর্থ ও তাৎপর্য অত্যন- সহজভাবে তুলে ধরার কৌশল আবিস্কার করাসহ ইসলামী সংস্কৃতি প্রসারে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । তিনি পবিত্র কোরআন ও ইসলামী সংস্কৃতির প্রসারের লক্ষ্যে পবিত্র কোআনের শিক্ষার প্রতি মনোযোগি হওয়ার জন্য প্রতিটি মুসলমানের প্রতি আহবান জানান। এছাড়া এই সম্মেলনে , বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা ও সংস্কৃতি থেকে মুসলমানদের দূরে সরিয়ে রাখতে পশ্চিমাদের অপচেষ্টার ব্যাপারে ইসলামী উম্মাকে সচেতন থাকার আহবান জানান । #
277445
captcha