বাহরাইনের দৈনিক, আখবর আল খালিজ পত্রিকার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস'া ইকনা জানিয়েছে, বাহরাইনের উচ্চ শিক্ষা পরিষদের সচিবালয় সেদেশের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেয়া এক চিঠিতে ইসলামের মহান নবী হযরত মোহাম্মদ (সা:) এর প্রতি অবমাননাকর ঘটনার ব্যাপারে হুশিয়ার করে দেয়। বাহরাইনের উচ্চ শিক্ষা পরিষদ সচিবালয়ের এই চিঠি পাওয়ার পর পরই সেদেশের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মার্কিন শিক্ষককে বহিস্কার করে । উল্লেখ্য বাহরাইনের বিশ্ববিদ্যালয়ের এই মার্কিন শিক্ষক তার এক ক্লাসে সাংস্কৃতিক মতপার্থক্য বিষয়ে পর্যালোচনা করতে গিয়ে রাসূল (সা:) এর অবমাননাকর ছবি প্রদর্শন করে এবং এই ঘটনার পরপরই তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনা করেন । কিন' এই মার্কিন শিক্ষক ক্ষমার অযোগ্য অপরাধ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিস্কার করতে বাধ্য হয় । # 278571