IQNA

আল জেরিয়ার টিভি চ্যানেল কর্তৃক পবিত্র কোরআনের কেরাআত প্রতিযোগিতার আয়োজন

17:11 - August 10, 2008
সংবাদ: 1676037
আল জেরিয়ার জাতীয় টিভি চ্যানেল পবিত্র কোরআনের কেরাআত প্রতিযোগিতার আয়োজন করেছে ।
আল আরাবিয়া টিভি চ্যানেলের বরাত দিয়ে বার্তাসংস'া ইকনা জানিয়েছে, আল জেরিয়ার টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত পবিত্র কোরআনের এই কেরাআত প্রতিযোগিতায় দর্শকদের রায়ের ভিত্তিতে শ্রেষ্ঠ কারী নির্বাচিত হবে । এই টিভি চ্যানেলটি আরো জানিয়েছে , আলজেরিয়া, তুরস্ক, মিশর, তিউনেশিয়া, ইন্দোনেশিয়া ও মরক্কোর ১৫ হাজার কারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এরমধ্যে ১৬ জন কারীকে চূড়ান-ভাবে বিজয়ী ঘোষণা করা হবে । পবিত্র রমযান মাসের শেষ দিন এই প্রতিযোগিতার চূড়ান- ফলাফল ঘোষণা করা হবে। # 279495
captcha