IQNA

মুসলমানদের নজরদারীর মধ্যে রাখতে মার্কিনযুক্তরাষ্ট্রের নয়া পরিকল্পনার সমালোচনা

17:22 - August 10, 2008
সংবাদ: 1676043
মার্কিনযুক্তরাষ্ট্রের আইন মন্ত্রনালয় আরব মুসলমানদের উপর নজরদারী রাখতে যে নয়া পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির মানবাধিকার সংস'া তার সমালোচনা করে এই পদক্ষেপকে দেশের সংবিধান পরিপন'ী বলে বর্ণনা করেছে।
সৌদি আরবের দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, মার্কিনযুক্তরাষ্ট্রের এই নয়া পরিকল্পনা অনুযায়ী দেশটিতে আন-র্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপালনরত মুসলমানদের উপর নজরদারী করা যাবে । মার্কিনযুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের সবচেয়ে বড় শহর ডিট্রয়েটের আরব-মার্কিন বাণিজ্য সংস'ার সদস্য জিমজ অলন এ ব্যাপারে বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে দেশটির মুসলমানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ অবস'ায় মার্কিন আইন মন্ত্রনালয়ের এ ধরনের পদক্ষেপকে তিনি মুসলমানদের প্রতি অবমাননার শামিল বলে বর্ণনা করেন। এদিকে দেশটির মানবাধিকার সংস'া মুসলমানদের উপর নজরদারী রাখতে মার্কিন আইন মন্ত্রনালয়ের এই নয়া পরিকল্পনার সমালোচনা করে এই পদক্ষেপকে দেশের সংবিধান পরিপন'ী বলে আখ্যায়িত করেছে । #279369
captcha