তথ্য সরবরাহকারী সংস'া ইসলাম অন লাইনের বরাত দিয়ে বার্তাসংস'া ইকনা জানিয়েছে, মুসলমানদের জন্য ইসলামী শিক্ষাকে আরো সহজতর করতে এই ওয়েব সাইট প্রতিষ্ঠা করা হয়েছে । এরমাধ্যমে মুসলমানরা ইসলামী বিধিবিধান সম্পর্কিত যেকোন প্রশ্নের জবাব সংগ্রহ করতে পারবেন । নিউজিল্যান্ডের ইসলামী সংগঠনগুলোর ইউনিয়নের সভাপতি জাভিদ খান বলেন এই ওয়েব সাইট নিউজিল্যান্ডের মুসলমাদের মধ্যে ধর্ম বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি অমুসলিমদের সাথে ইসলামী সমাজের সম্পর্ক জোরদারে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, নিউজিল্যান্ডে ইসলামী জাগরণ সপ্তাহ পালনের মূল লক্ষ্য ছিলো এদেশের জনগণের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষাকে সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি মুসলমানদের সম্পর্কে অমুসলিমদের ভুল ধারনার অবসান ঘটানো । এই ইসলামী জাগরণ সপ্তাহ দেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বমহলে বেশ সাড়া জাগিয়েছে বলে সংবাদ সূত্রগুলো জানিয়েছে । উল্লেখ্য অষ্ট্রেলিয়ার দক্ষিণ ও পূর্ব দিকে অবসি'ত নিউজিল্যান্ডে মুসলমানদের সংখ্যা ৬১ হাজার । বর্তমানে দেশটিতে ৪০ টি মসজিদ ও ইসলামী কেন্দ্র এবং দুই টি ইসলামী মাদ্রাসা রয়েছে ।#280800