ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, মিশরের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উচ্চ শিক্ষা ও গবেষণা পরিষদের বিশেষজ্ঞরা মঙ্গলবার এক বৈঠকে শিশু ও যুবক শ্রেণীর মাঝে পবিত্র কোরআন শিক্ষা জোরদারের পাশাপাশি বিশ্বব্যাপী পবিত্র কোরআনের শিক্ষাকে আরো বিস-ৃত করতে পবিত্র কোরআনের আন-র্জাতিক অনুবাদ কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বৈঠকে অংশগ্রহণকারীরা ইসলামী শিক্ষার আরো প্রসারের লক্ষ্যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ সৃষ্টিতে বিদেশী ছাত্রদের জন্য বৃত্তি প্রদান এবং ধর্মশিক্ষাকেন্দ্র বৃদ্ধি করার আহবান জানান । # 281168