জর্দানের দৈনিক আল দাস'রের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, জর্দানের ইসলাম ও ওয়াক্ফ বিষয়ক মন্ত্রী আব্দুল ফাত্তাহ সেলহ আম্মানে অনুষ্ঠিত মহিলাদের এই আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বলেন, পবিত্র কোরআন এমন একটি চিরস'ায়ী ঐশি গ্রন' যা মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য নাযিল হয়েছে । তিনি গুরুত্বারোপ করে বলেন, এই মহাগ্রনে'র শিক্ষাকে মানুষ যতদিন পর্যন- আকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না । জনাব আব্দুল ফাত্তাহ সেলহ বলেন জর্দানের ওয়াক্ফ বিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ সহযোগিতায় দেশটিতে পবিত্র কোরআন শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে এবং দেশের শীর্ষ পর্যায়ের পবিত্র কোরআনের শিক্ষকগণের দ্বারা এই শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। জর্দানের ইসলাম ও ওয়াক্ফ বিষয়ক মন্ত্রী আরো বলেন, জর্দানে মহিলাদের জন্য এই আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন কেবল মহিলাদের কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করবে তাই নয় সেইসাথে ভবিষ্যৎ প্রযন্মকে তারা কোরআনী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে । কারণ একজন মা’ই পারে জাতিকে একটি সুযোগ্য সন-ান উপহার দিতে পারে। এই সমাপনী অনুষ্ঠানে আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয় । উল্লেখ্য , সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া,আলজেরিয়া, ইয়ামেন, মিশর, ইরান, বাংলাদেশ, সুদান, তিউনেশিয়া, বসনিয়া হারজেগোবিনা, বৃটেন, মরক্কো, পাকিস-ান, ওমান, মালয়েশিয়া, বাহরাইন, তুরস্ক, ফিলিসি-ন ও লেবাননের অংশগ্রহণের মধ্য দিয়ে গত ৯ আগস্ট জর্দানের রাজধানী আম্মানে মহিলাদের এই আন-র্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয় । #282163