ইমাম রেযা (আ:) এর জীবনী সম্পর্কিত বই ‘‘যেন্দেগনীয়ে ইমাম রেযা (আ:)” এর অনুবাদক ও পাকিস-ানের পেশোয়ারস' ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান মাসুদ ইসলামী বার্তাসংস'া ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস-ানের মুসলমান বিশেষকরে পেশোয়ারের আহলে বায়েত প্রেমিক মুসলমানদের বার বার আবেদনের প্রেক্ষিতে ইমাম রেযা (আ:) এর জীবনাদর্শ ভিত্তিক এই বইটি উর্দূ ভাষায় অনুবাদ করার প্রয়োজনীয়তা অনুভব করি । পেশোয়ারস' ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশিত এই বই ঐ এলাকার ইমাম প্রেমিক ও পবিত্র আহলেবায়ের ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে ।# 282486