IQNA

বলকান অঞ্চলের মুসলমানদের একই দিনে পবিত্র রমযান শুরু করার ঘোষণা

18:02 - August 20, 2008
সংবাদ: 1679000
বসনিয়া হারজেগোবিনা, সার্বিয়া, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো ও শ্লোভেনিয়ার মুসলমানরা একইদিনে পবিত্র রমযানের রোযা রাখা শুরু করার ঘোষণা দিয়েছে ।
ইসলাম অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস'া ইকনা জানিয়েছে পবিত্র রমযান মাসের চাঁদ দেখা নিয়ে প্রতিবছরই বিশ্বের মুসলমানদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়ায় বলকান অঞ্চলের মানুষ একই দিনে রোযা রাখা শুরু করার ঘোষণা দিয়েছে । বলকান অঞ্চলের মুসলিম নেতৃবৃন্দ বলছেন, প্রতিবছরই বিশ্বের এক এক দেশে একেক সময় পবিত্র রমযানের রোযা রাখা শুরু করে থাকে । কেউ কেউ মনে করেন একটি অঞ্চলের চাঁদ দেখা কমিটির সিদ্ধান- অনুযায়ী ঐ অঞ্চলের মানুষ রোযা রাখা শুরু করতে পারে আবার কেউ কেউ বলছেন, একটি দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান- অনুযায়ী ঐ দেশের মানুষ রোযা রাখার শুরু করতে পারেন আবার কেউ কেউ বলে থাকেন চাঁদ দেখা ও রোযা শুরু করার ব্যাপারে বিশ্বের মুসলমানদের মধ্যকার সকল মতপার্থক্যের অবসান ঘটাতে সৌদি আরবের আরবী তারিখ অনুযায়ী হিজরী বছরের রমযান মাসের প্রথম দিন থেকেই রোযা রাখা শুরু করা যেতে পারে । এ অবস'ায় হিজরী সাল অনুযায়ী যেহেতু পহেলা সেপ্টেম্বর থেকে পবিত্র রমযান মাস শুরু হওয়ার কথা রয়েছে তাই এদিনটি থেকেই বলকান অঞ্চলের মুসলমানরা পবিত্র রমযান শুরু করার ব্যাপারে ঐক্যমত্যে পৌছেছেন। #282996
captcha