ইসলাম অন লাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, কেলিফোর্নিয়ায় গত ১৫ই আগস্ট শুরু হওয়া এই মেলায় “ কেন ইসলাম ” নামক মুসলমানদের এই স্টল থেকে পবিত্র কোরআন ও ইসলাম শিক্ষামূলক বিভিন্ন পুসি-কা বিতরণ করার পদক্ষেপ গ্রহণ করা হয় । এছাড়া এই মেলা থেকে ইসলাম সম্পর্কে অমুসলিমদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয় । মার্কিনযুক্তরাষ্ট্রের কেলিফোর্নিয়া প্রদেশের অমুসলিমদের মধ্যে ইসলামের পরিচিতি তুলে ধরার লক্ষ্যেই মেলায় “ কেন ইসলাম” শীর্ষক এই ষ্টল নেয়া হয় । আগামী পহেলা সেপ্টেম্বর এই মেলা শেষ হবে । উল্লেখ্য মার্কিনযুক্তরাষ্ট্রের ৭০ লক্ষ মুসলমানের মধ্যে ৬ লক্ষেরও বেশি মুসলমান কেলিফোর্নিয়ায় বসবাস করে ।#
283239