আরবী দৈনিক আল জাযিরার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে , নিউকেসেল শহরের বিশ্ববিদ্যালয়ের মহিলা বিষয়ক গবেষণা পরিষদের উদ্যোগে ইসলামে নারীর অবস্থান শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে অংশগ্রহণকারী সৌদিআরবের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্ম প্রচারক এযরী বিনতে আব্দুর রহমান আল মেররিখী বলেন, এই সম্মেলনে ইসলামে নারীর অবস্থান এবং নারীদের জন্য ইসলামের অবদানের বিষয়টি পর্যালোচনা করার পাশাপাশি ইসলাম পূর্ব যুগ ও ইসলামের পরবর্তীযুগে নারীদের অবস্থান সম্পর্কে পর্যালোচনা করা হয়। তিনি গুরুত্বারোপ করে বলেন, ইসলাম পূর্বযুগে যখন নারীরা ছিল তাদের সব ধরনের অধিকার থেকে বঞ্চিত ও অবহেলিত সেই নারীদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠা করেছে একমাত্র ইসলাম ।তিনি মুসলিম দেশগুলোতে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নারীদের উন্নয়ন ও অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, আজকের যে নারীরা সমাজের সর্ব ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে তার পেছনে সবচেয়ে বড় অবদান ইসলামের ।কারণ ইসলামই প্রথম নারীদেরকে সমাজে পথ চলতে শিখিয়েছে , দিয়েছে নারীর মোর্যাদা ।#
285546