ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের নিরপত্তা বিভাগের পরিচালক বলেছেন প্রতি রমজানেই তুরস্কে অপরাধমূলক তৎপরতা হ্রাস পেলেও এবারের রমজানে দেশটিতে অপরাধমূলক তৎপরতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তিনি গত কয়েক বছরের পবিত্র রমজান মাসে তুরস্কের অপরাধ মূলক তৎপরতার একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০০৬ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রতিমাসে যেখানে ৭৭১৮ টি অপরাধী কর্মকান্ড সংঘটিত হয় সেখানে পবিত্র রমজান মাসে তা হ্রাস পেয়ে দাড়ায় ৩১৫১তে এবং ২০০৭ সালে যেখানে প্রতিমাসে অপরাধী কর্মকান্ড সংঘটিত হয় ৫৮০৬ টি সেখানে পবিত্র রমজান মাসে তা হ্রাস পেয়ে দাড়ায় ২৪৭৬ টিতে ।#290674