তথ্য সরবরাহকারী সংস্থা ওয়ার্ড বুলেটিন এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এক ইফতার পার্টিতে দেয়া ভাষণে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতি বিশ্বে শান্তি ও স্থিতিশিলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে । তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটিয়ে এ অঞ্চলে স্থায়ি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে ।তিনি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে স্থায়ি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে আরো অধিকহারে সহায়তা করার জন্য ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। # 296475