ইরানের সমাজ কল্যাণ ও ওয়াকফ সংস্থার তথ্য দপ্তরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আলজেরিয়ার রাজধানী আল জিয়ার্সে গতকাল থেকে শুরু হওয়া পঞ্চম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধিত্বকারী রমজান আলী ইযানলু পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। আগামী শুক্রবার এই প্রতিযোগিতা শেষ হবে। উল্লেখ্য রমজান আলী ইযানলু ইরানের অভ্যন্তরিণ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে । # 298623