IQNA

কোন ধর্মের প্রতি অবমাননাকর চিত্র প্রকাশের মোকাবেলায় আইন প্রণয়নের আহবান

11:26 - September 26, 2008
সংবাদ: 1691726
ইসলামী সম্মেলন সংসংস্থার মহাসচিব কোন ধর্মের পবিত্রতার প্রতি অবমাননাকর চিত্র প্রকাশ প্রতিহত করতে আইন প্রণয়ন করার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
চীনের বার্তাসংস্থা শিনহুয়ার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সি’র মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু জাতিসংঘের ৬৩ তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ডেনমার্কে ইসলাম ধর্মের মহান নবী হযরত মোহাম্মদ (সা:) এর প্রতি অবমাননাকর কার্টুন ছাপানোর পর পশ্চিমা ও মুসলিম বিশ্বের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে এধরনে তৎপরতা বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতিটি সদস্য দেশের প্রতি আহবান জানান । ও আই সি’র মহাসচিব জাতিসংঘের সদস্যদেশগুলোর উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে আরো বলেন, কেবল ইসলাম ধর্মই নয় সেইসাথে যেকোন ধর্মের অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন যেকোন তৎপরতা প্রতিহত করতে প্রয়োজনে বিশেষ আইন প্রণয়ন করা উচিত। ও আই সি’র মহাসচিব আরো বলেন, মুসলমানরা বিশ্বাস করে বিশ্বের প্রতিটি মানুষই ধর্ম নির্বাচনের ব্যাপারে স্বাধিন এবং কোন ধর্মের পবিত্রতার প্রতি অবমাননা করার অধিকার কারো নেই । # 299188
captcha