IQNA

ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত

12:05 - October 03, 2008
সংবাদ: 1693701
নতুন আগামীর স্বপ্ন নিয়ে এবারের ঈদ উদযাপন করেছেন বাংলাদেশের মানুষ
বাংলাদেশে বৃহস্পতিবার ব্যাপক আনন্দমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় ঈদ মোবারক খচিত বিভিন্ন ফেষ্টুন, জাতীয় পতাকা দিয়ে বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপগুলো সাজানো হয়। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় । নতুন আগামীর ও স্বপ্ন নিয়ে এবারের ঈদ উদযাপন করেছেন সাধারন মানুষ । বিভিন্ন মসজিদে ও ঈদের জামাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়। প্রধান উপদেষ্টা ডঃ ফখরুদ্দিন আহমেদ ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বলেন, অবাধ- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আগামী জানুয়ারিতে একটি নতুন রাজনৈতিক সরকার দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে বলে আশা করছি। সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেন, জানুয়ারিতে নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে তারা দেশের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করবে বলে আমরা আশাবাদী । তিনি বলেন, দূর্নীতির কারণে আমাদের দেশের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো যায়নি । মইন উ আহমেদ আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার দূর্নীতি বিরোধী যে কর্মসূচী হাতে নিয়েছে তা নির্বাচিত সরকার অব্যাহত রাখবে । এদিকে বঙ্গভবনে প্রেসিডেন্ট ডঃ ইয়াজউদ্দিন আহমেদ কুটনৈতিক ও দেশের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । #
captcha