IQNA

বিশ্বব্যাপী ইসলামী বিপ্লবের প্রভাবের কারণেই আল কুদস মুক্তির আন্দোলন এত বিস্তৃত হয়েছে : তেহরানের জুমআর নামাযের খতিব

14:45 - October 04, 2008
সংবাদ: 1694040
ফিলিস্তিন ও আল কুদস মুক্তির আন্দোলন বিশ্বব্যাপী বিস্তৃত হওয়ার বিষয়টি থেকে একথা প্রমাণিত হয় যে সারা বিশ্বে ইসলামী বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়ার পাশাপাশি সবার কাছে ইসলামের বার্তা পৌছে গেছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তেহরানের জুমআর নামাযের খতিব আয়াতুল্লাহ আহমদ জান্নাতি রমজান মাসে তেহরানের মুসাল্লায় অনুষ্ঠিত ১৬ তম আর্ন্তজাতিক কোরআন প্রদর্শণীর কথা উল্লেখ করে বলেন, এই প্রদর্শণীতে দর্শকদের ব্যাপক সাড়া ও এ সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট থেকে একথা প্রমানিত হয় যে এই প্রদর্শণীর লক্ষ্য ও উদ্দেশ্য সফল হয়েছে । তিনি এ ধরনের আন্তর্জাতিক কোরআন প্রদর্শণীর আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও যাতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকে সেব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন । আয়াতুল্লাহ জান্নাতি তার খুতবার অন্য অংশে বিশ্ব কুদস দিবসের শুভাযাত্রার প্রতি ইঙ্গিত করে বলেন বিশ্ব কুদস দিবস উপলক্ষ্যে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত সভা, সেমিনার ও শুভাযাত্রা থেকে এ কথা প্রমাণিত হয় যে, ইসলামী বিপ্লবের প্রভাবের ফলেই ফিলিস্তিন ও আল কুদস মুক্তির বিষয়টি বিশ্ব ব্যাপী এত বেশি বিস্তৃত হয়েছে। তিনি কুদস দিবসের শুভাযাত্রায় বিশ্বের মুসলমানদের ব্যাপক অংশগ্রহণের প্রতি ইঙ্গিত করে বলেন, এই শুভাযাত্রা থেকে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, সবার কাছে ইসলামের বার্তা পৌছে গেছে। # 302297
captcha