IQNA

ইতালিতে ইন্টারন্যাটের মাধ্যমে ইসলামী পোষাক ক্রয়ের বিশেষ সুযোগ

21:01 - October 06, 2008
সংবাদ: 1694906
ইতালির ইসলামী পোষাক বিক্রয় কেন্দ্রগুলো দেশটির মুসলিম নারীদের কাছে অতিদ্রুত তাদের পছন্দনীয় পোষাক পৌছে দিতে ওয়েব সাইট চালু করতে যাচ্ছে ।|
ইতালির বার্তাসংস্থা অকির বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইতালির ইসলামী পোষাক বিক্রয় কেন্দ্রের পরিচালক জুর্জিয়া কলিয়রী ঘোষণা করেছেন আগামী মঙ্গলবার উত্তর ইতালিতে ইসলামী পোষাক বিক্রয় সংক্রান্ত একটি ওয়েব সাইটের উদ্বোধন করা হবে । মিসেস কলিয়রী বলেন মুসলিম নারীদের চাহিদার প্রতি সম্মান জানাতেই আধুনিক যুগের সাথে সামঞ্জস্য রেখে ইসলামী পোষাক তৈরির এই পরিকল্পনা গ্রহণ করা হয় ।তিনি আরো বলেন, ইতালির মুসলিম নারীরা যাতে খুব সহজেই তাদের পছন্দনীয় ইসলামী পোষাক সংগ্রহ করতে পারেন সেজন্যই এই ওয়েব সাইট চালু করা হচ্ছে। উল্লেখ্য ইতালির এই ইসলামী পোষাক বিক্রয় কেন্দ্র থেকে দেশটির অমুসলিম নারীরাও তাদের পছন্দ অনুযায়ী পোষাক সংগ্রহ করতে পারবেন ।# 303101
captcha