IQNA

তুরস্কে মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের ইবাদত কেন্দ্রের উদ্বোধন

21:04 - October 06, 2008
সংবাদ: 1694907
তুরস্কের বিলকান্ট শহরে শুক্রবারের জুমআর নামাযের মধ্য দিয়ে মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের যৌথ ইবাদত কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের বিলকান্ট শহরে শুক্রবারের জুমআর নামাযের মধ্য দিয়ে মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের যৌথ ইবাদত কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।এই ইবাদত কেন্দ্রের জুমআর নামাযে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এই ইবাদত কেন্দ্রের উদ্বোধনকালে বলেন, আমরা বিশ্বাস করি এই ধর্ম তিনটির উৎস্থল অভিন্ন এবং একই স্থানে ধর্ম তিনটির এবাদত কেন্দ্র থাকার ব্যাপারে কারো আপত্তি থাকার কোন কারণ নেই । তবে এই ইবাদত কেন্দ্রে মুসলমান, ইহুদি ও খ্রিষ্টানদের ইবাদতের জন্য পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে । উল্লেখ্য এই ইবাদত কেন্দ্র তৈরির পর তুরস্কের ধর্মীয় মহলে ব্যপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । # 302548
captcha