ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পবিত্র রমজানের শেষ সপ্তাহে আল কাওসার টিভি চ্যানেলে অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী সেরা ৫ ক্বারীর নাম ঘোষণা করা হয়েছে ।এই প্রতিযোগিতায় ইরাকের উসামা আব্দুল হামজা, ইরানের আলী জারগার ও মালেক আবদী, মিশেরের মোহাম্মদ আল তরতী ও সিরিয়ার ইব্রাহীম হোসাইন যথাক্রমে প্রথম, দ্বিতীয় , তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন ।এই প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রযোজক বার্তাসংস্থা ইকনাকে জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত: ১৫০ জন ক্বারী এই প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । আল কাওসার টিভি চ্যানেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় । # 303507