ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে মুসলিম বিশ্বের যুবসমাজকে আরো সচেতনভাবে গড়ে তুলতে ও তাদের উচ্চ শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরির বিষয় নিয়ে আলোচনা করার লক্ষ্যে আযারবাইজানের রাজধানী বাকুতে গতকাল থেকে শুরু হওয়া ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীদের চতুর্থ সম্মেলন শুরু হয়েছে । এদিকে এই সম্মেলনে উপস্থিত ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার প্রতিনিধি এক বিবৃতিতে ঘোষণা করেছেন, মুসলিম বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের নীতিতে সমর্থন জানাতেই মুসলিম দেশগুলোর উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীরা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন।এই সম্মেলনে ২০০৭ সালে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার ৮ম শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে করণীয় সম্পর্কে গৃহীতি নীতিমালা অনুযায়ী ২০০৬ সাল থেকে বর্তমান পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে ও আই সি’র সদস্য দেশগুলোর কর্মসূচি পর্যালোচনা করা হবে। # 303494