IQNA

ইরানের কয়েন শহরে শিশুদের জন্য পবিত্র কোরআন শিক্ষার বিশেষ কোর্স চালু

14:24 - October 09, 2008
সংবাদ: 1695765
ইরানের কয়েন শহরে শিশুদের জন্য পবিত্র কোরআন শিক্ষার বিশেষ কোর্স চালু হয়েছে বলে শহরের কোরআন বিষয়ক প্রতিষ্ঠান জামিয়াতুল কোরআনের পরিচালক খবর দিয়েছেন ।
যাহরা শারিফ যদেহ ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে কয়েন শহরে শিশুদের জন্য পবিত্র কোরআনের হেফয শিক্ষা কোর্স চালু হওয়ার খবর দিয়ে বলেন ৪ থেকে ৬ বছরের শিশুদের জন্য পবিত্র কোরআন শিক্ষার এই বিশেষ কোর্স চালু হয়েছে । এই বিশেষ কোর্সের আওতায় রয়েছে পবিত্র কোরআনের সুরা মুখস্তকরণ, জীবন চলার পথে কোরআনের শিক্ষা, কোরঅানের গল্প, ছবি আকা, কোরআনের শিক্ষার আলোকে খেলাধূলা ইত্যাদি । গত রবিবার থেকে শিশুদের জন্য পবিত্র কোরআনের এই বিশেষ শিক্ষাকোর্স চালু হয়েছে। # 304499
captcha