IQNA

ইরানের বরুজার্দ শহরে পবিত্র কোরআন শিক্ষার বিশেষ কোর্স চালু

14:26 - October 09, 2008
সংবাদ: 1695766
ইরানের বরুজার্দ শহরের শিশু, যুবক, বৃদ্ধ সকলের মাঝে পবিত্র কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দিতে জাহরা ( সা:) ইন্সটিটিউটে বিশেষ কোর্স চালু হয়েছে
ইরানের বরুজার্দ শহরের কোরআন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান আল জাহরা ( সা:) ইন্সটিটিউটের পরিচালক সুদবে আবুল ফাত্তাহ ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ৩০০ জনেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে বরুজার্দে পবিত্র কোরআন শিক্ষা বিষয়ক বিশেষ কোর্স চালু হয়েছে। জনাব আবুল ফাত্তাহ বলেন, বরুজার্দের প্রত্যন্ত অঞ্চলে পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে গ্রাম অঞ্চলেও এই ইন্সটিটিউটের শাখা খোলা হয়েছে। তিনি আরো বলেন এই কোরআন শিক্ষার ক্ষেত্রে দরিদ্র ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড় । এমনকি যারা একেবারেই দরিদ্র তাদের জন্য বিনা বেতনে কোরআন শিক্ষার সুযোগ রয়েছে । # 304478
captcha